পোস্টগুলি

   নাগরিকরা কীভাবে ভূমির ই-নামজারির ফি অনলাইনে পরিশোধ করে রশিদ হাতে পাবেন, তা জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। ই-নামজারি, জমাভাগ ও জমাএকত্রীকরণ বাবদ ফি অনলাইনে দেওয়া সংক্রান্ত এক পরিপত্রে মঙ্গলবার এর প্রক্রিয়া তুলে ধরা হয়। >> ই-নামজারি আবেদনের সময় প্রথমেই কোর্ট ফি বাবদ ২০ টাকা ও নোটিস জারি ফি বাবদ ৫০ টাকাসহ মোট ৭০ টাকা অনলাইনে জমা দিতে হবে। >> নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন বা হালনাগাদ ফি বাবদ এক হাজার এবং প্রতি কপি নামজারি খতিয়ান সরবরাহ বাবদ ১০০ টাকা অর্থাৎ মোট একহাজার ১০০ টাকা আবেদনকারী অনলাইনে জমা দেবেন। >> এই এক হাজার ১০০ টাকা পরিশোধের পর কিউআর কোডযুক্ত (কুইক রেসপন্স কোড) অনলাইন ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট) সংগ্রহ করা যাবে। ভূমি কর ছাড়া অন্যান্য সরকারি পাওনা আদায় করার পর যে নির্ধারিত ফরমে রসিদ দেওয়া হয় তাকে ডিসিআর বলে। ভূমি মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ মো. আব্দুল্লাহ আল নাহিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ডিসিআর ম্যানুয়াল পদ্ধতিতে প্রদত্ত বা বিজি প্রেস থেকে ছাপানো ডিসিআরের সমপর্যায়ের এবং আইনগতভাবে বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য এবং ব্যবহারযোগ্য ...

যে উপায়ে এখনো সেমিতে যেতে পারে বাংলাদেশ

ছবি
 টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ ক্রিকেট দল। স্কটল্যান্ডের কাছে ধরাশায়ী হয় মাহমুদউল্লাহ বাহিনী। এরপর অবশ্য ওমান, পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নেয় টাইগাররা। তবে এই পর্বেও ঘুরপাক খেতে হচ্ছে হারের বৃত্তে। জয়ের বন্দরে যেন কিছুতেই তরী ভেড়াতে পারছে না টিম বাংলাদেশ। দিশেহারা, দিকভ্রান্ত এক দল প্রতিনিয়তই সমালোচনার তির্যক বানে জর্জরিত। ছবি: সংগৃহীত